পুঁজিবাদ
************
সমাজ সমস্যার শৃঙ্খল পরিহিত
বিবর্তিত বীভৎস ব্যবস্থার বিন্যাস।
সমস্যা স্বার্থান্বেষী মানুষের
শক্ত লম্বা হাত ।
স্বার্থান্বেষণে ধ্বংস ঽয় সাম্যবাদ।
জন্ম নেয় পুঁজিবাদ।
পুঁজিবাদ সভ্যতার বিষফোঁড়া
পুঁজিপতি সমাজের দুষ্টু ঘোড়া।
মিষ্টি মোড়া স্বপ্নের ফেরীকরার নামে
কেটে ফেলে সমাজের নাড়ীটা
নাড়ী কাটা সমাজ পুঁজিপতির স্বর্গরাজ্য,
সাম্যবাদ তাদের কাছে অসহ্য।
গরিবীর দুরারোগ্য ব্যাধির ভিতে
বিশাল সাম্রাজ্য স্থাপিতে,
ব্যস্ত ও ব্যাকুল উন্মাদ পুঁজিবাদ।