জীবনের অন্ধকারে নেই কোনো আশা,
কাছে এসে যা কিছু দূরে যায়
তা সকলই ভালোবাসা।
হয়তো তুমি ভীষন দূরে
আমি ও ভীষন ক্লান্ত,
নেই জীবন দুজনেরই
কোনো ভাবে শান্ত।
হয়তো তুমি দূরের পাখি
দূর আকাশে ওরো।
আমি ও আছি নিচে বসে
ভাবছি এবার ফেরও।
তবু যদি না ফেরো
দেখা দিও প্রিয়,
নির্বিশেষে মনে রাখবো
এ কথা যেনো।
হয়তো তোমার হাতে আমার
জীবন আমি সপেছি।
হয়তো তোমায় পেয়ে হৃদয়
জীবন আমার গড়েছি।
তবু যদি তোমায় পেতাম
রাখতাম অনেক যত্নে
কি আর করার নেই
যে কিছু আর অবশিষ্ট এ।
তাও তোমায় চাইবে হৃদয়
বাসবে ভালো রোজ।
হৃদয় আমার পুড়বে তবু
বাসবে ভালো নিখোঁজ।
তবু তোমায় ভেবে যেনো
হৃদয় আমার কাপে
যেনো তোমায় ভেবে আমার
শান্তি মনে নামে।
যেনো তোমায় ভেবেই হৃদয়ে
ফুল ঝড়ে।
যেনো সে ফুলে তোমার
সকল স্বপ্ন গড়ে।
যেনো তোমায় ভালবেসে স্তব্ধ হয় হৃদয়।
শান্ত হয় মন, নরম হয় চোখ।
আর হৃদয় হোক পাগল।শুধু তোমাকেই ভালোবেসে।