স্তব্ধ বিকেল পাশে তুমি
হৃদয় করে ব্যাকুল
চোখের চাওয়া নীরব পাওয়া
হয় যে সে যে আকুল
হাতের মাঝে হৃদয় তোমার
আটকে গেছে মন
দিনের আলোয় আলোকিত
চোখের আগুন।
শান্ত পাখি যেমন করে
ফিরে আসে নীড়ে
তেমন করেই হৃদয় তারে
করেছো তোমারে।
সন্ধ্যা দেখা চাঁদের আলোয়
দেখি যখন তোমায়
হালকা হাওয়া বলে আমায়
তোমায় নিয়ে হয় দিশেহারা
মনে হয় যেন এমন ভাবেই চাঁদ থাকে পাশে বসে
যেমন ভাবে নীল জোসনা ভাসাবে আমাকে।
তখন তোমার মিষ্টি হাসি
দুষ্টু মিষ্টি চাওয়া
তখন তোমার পাগল করা
হালকা চুলে হাওয়া,
তখন তোমার হৃদয় মাঝে
প্রবল বেগে স্রোত
তখন আমার হৃদয় জুড়ে
তোমার নামেই হুশ।
দেখতে দেখতে সারা রাত নদী ও ঘুমিয়ে যায়
যেমন করে নিল সাগরে সূর্য দেখা যায়।
তেমন করেই একটা রাত বালুচরে গিয়ে
তেমন করে একটা চাঁদ
আমার মনকে ঘিরে
তেমন করেই শান্ত বিকেল পাশে শুধু তুমি
তেমন করেই হারিয়ে যাবো
মায়াবী এক সুরে।
তেমন করে পাগল হবো তোমায় ভালোবেসে
যেমন করে শান্ত হয় ভালোবাসা পেলে
তেমন ভাবেই আগলে রাখবো ভালোবাসা দিয়ে।
দূরের আকাশ শান্ত হবে
ক্লান্ত হবে মন
শান্ত হবে চোখের চাওয়া দেখবে যখন তখন।
তখনো মনের মাঝে তোমায়
আগলে আমি রাখবো
তখন ও তোমায় আমি
এই হৃদয় মাঝে আঁকবো।
তখনো তোমায় আমি অনেক ভালোবাসবো।
তখন ও পাশে হাত ধরে জীবন টাকেই বাঁচবো।
তখনো হাতের মাঝে
স্পর্শে তোমায় রাখবো
তখন ও তোমার চোখে চোখ রেখে ভালোবাসা বোঝাবো।তখন ও এই হৃদয়ে বইবে প্রবল ঝড়
তখন ও আমায় দেখলে মনে হবে এভাবেও কেউ কারো হয়।
হৃদয় হলো খোলা আকাশ ভালোবাসে তোমায়
হৃদয় হলো বাসস্থান
পর করো না আমায়
হৃদয় আমার তোমায় ঘিরে করে পাগলামী
হৃদয় টা আমার ওগো অনেক খানি দামী
যে হৃদয়ে তুমি আছো
অনেক আশা নিয়ে
সে হৃদয় কে পর করো না
শুধু কষ্ট দিয়ে।
আমার প্রিয়.