আকাশের কালো মেঘে ঢাকা চাঁদ তারা,
হৃদয়ের বাঁধনে যেমন তুমি হীন আমি ছাড়া।
ক্লান্ত তুমি আর নির্বাক আমি
যে চোখের চাহনি তে স্তব্ধ জানি।
দুঃখ ছিল কষ্ট ছিল,ছিল মনে আশা
যে আশা তে ভেঙে গেছে হৃদয়ের ভালোবাসা।
ফুটবে ফুল,ডাকবে পাখি
হাসবে দেখি তুমি
চোখের হাসি বুঝিয়ে দেবো
ভালো আছো যেনো।
চিন্তা তোমায় ঘিরেই থাকে
ক্লান্ত শরীর জানে,
হৃদয় তোমার কি চায়
সে কথা কি মন মানে?
লুকিয়ে যদি রাখা যেতো
সকল কিছু যেনো।
ভালোবাসার আগেই মানুষ
বুঝতো ব্যথা কেমন।
যাই হোক আর লুকোচুরি নয়
বলছি তোমায় শোনো।
হৃদয় মাঝে যত্ন করে রাখবো তোমায় থেকো,অনেক আশায় বাঁধবো তোমায় আমায় তোমার হয়েই রেখো।