বলেছিল ভুল হয়েছিল আকুল
বলেছিল সে নশ্বর
ক্ষমা যদি পায় সে মানুষে
ক্ষমা করবে না ঈশ্বর।
দেখেছিল ভ্রম, হয়ে স্মৃতি বিভ্রম
ছিল শত কাকুতি মিনতি,
অভিলাষী মনে দিশাহীন হয়ে
অদৃষ্টে পড়ে গেল নিয়তি।
ছুঁয়ে গেল মন, কালির লিখন
কি তার অপরূপ লাবণ্য!!!
অপলক চাহনিতে থেমে যায় কলম
বিনীত শান্ত হয় চির কৃতঘ্ন।
কঠিনের কাঠি তে সত্য, শেষে হয় ব্যর্থ
বলে আমি স্থবির
ভুবন ভুলানো আরণ্যক, পাশে হাজারো স্তাবক
সবকিছুই যেন কত শান্ত কত নিবিড়।।