Bengali Quote in Poem by DR ABDUL BASET

Poem quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

মাতৃহারা
--- ডাঃ আব্দুল বাসেত
ওগো আমার জন্মদাত্রী মা,
তোমাকে হারিয়েছি জন্মের কয়েকমাস পর;
তোমার স্নেহ-ভালোবাসা থেকে হলাম বঞ্চনার শিকার।
তুমি আমায় রেখে চলে গেছো নীরব নগরে,
তোমার বিরহে আমি যে কাঁদি ডুকরে ডুকরে।
তোমাকে হারিয়ে আমি হয়েছি অনাথ,
সদা অনুভব করি তোমার অভাব।
মা বলে তোমায় ডাকতে পারিনি কখনো,
জ্ঞান-বুদ্ধি আসার পরে তোমায় দেখিনি কখনো।
সবার মা আদর-যত্নে তাদের বড়ো করে,
আমারও তোমার ভালোবাসা পেতে বড্ড ইচ্ছা করে।
তুমি তো আর আসবে না ফিরে এ ভুবন মাঝে,
তোমার কথা ভেবে আমার নয়নে অশ্রু নামে।
মা তার সন্তানের প্রথম ভালোবাসা, প্রথম বিদ্যালয়;
আমি এক দুর্ভাগা, আমি যে পেলাম না তোমায়।
মাঝে মাঝে তোমার কথা শুনি বাবা, দাদাদের কাছে;
তখন কষ্টে আমার বুকে ব্যথা জাগে।
মা জানি না, তুমি কেমন আছো পরপারে;
তুমি থাকো শান্তিতে, এই প্রার্থনা সদা আমার অন্তরে।

Bengali Poem by DR ABDUL BASET : 112025690
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now