গ্রীষ্ম
--- ডাঃ আব্দুল বাসেত
কালের আবহে বৈশাখ মাসে হয় গ্রীষ্মের আগমন,
সূর্যের প্রখর তাপে, পিপাসায় মানুষের ক্রন্দন।
প্রচন্ড দাবদাহে জমিন ফেটে চৌচির,
বৃষ্টির তরে আকাশপানে মানুষের অপেক্ষা অধীর।
গরমে কাতর মানুষ খোঁজে ঠান্ডা পানীয়,
আম, লিচু, তরমুজ, কাঁঠালের মাঝে মানুষ পায় অমৃত।
পুকুরে স্নান করতে নেমে উঠতে চায় না মন,
মাঝে মাঝে আসে কালবৈশাখী, হয় ঠান্ডার বাতাবরণ।
ঝড়ে পড়া আম কুড়াতে ভোরবেলা ছেলেরা হাজির,
কখনও দেখা দেয় খরা, দেখা যায় না তেমন চাষের নজির।
গরমে পথিক গাছের ছায়ায় নেয় আশ্রয়,
বর্ষার আগমনে মনের ক্লান্তির হয় নিরাময়।