Bengali Quote in Poem by Mou Biswas

Poem quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

"একান্ত আমার সৈকত"



তুমি যেমন আছো তেমনি থাকো,
শুধু ধরে নিতে হবে, আমি আছি।
তুমি এমন ভাবেই ঈশানীর বাবা হতে,
ধরো, আমি থাকতাম শুকতারা তে।
ঠিক তোমার পাশের ফ্ল্যাটটা।
আমার ও মেয়ে থাকতো একটা,
আমার মেয়ের নাম রাখতাম পলাশ।

পলাশ এর রং সবথেকে সুন্দর।
সেই পলাশকে নিয়ে গাড়ি বারান্দায় যেতুম।
একপলক দেখতাম তাকিয়ে তোমাকে,
তোমার শ্রবনার ঘরে আমি থাকতে চাই না,
তোমার কালো রঙের চেয়ার নয়,
ওখানে কেমন বন্দী বন্দী জীবন।
তোমার বেমানান বইয়ের সেলফ,
ফটো ফ্রেমে একটা চশমা পরা ফটো।

তোমার হাতে শেখা,মশারি ভাজ করার নিয়ম।
ভাবো তুমি যদি এসব কিছুই না থাকতো,
তুমি শুধু আমার সৈকত হতে,
একদম একান্ত আমার।
তবে ঈশানি কেও খুব করে ভালবাসতুম,
যদিও ওকে আমি আগের চেয়ে আরো ভালোবাসি।





""একান্ত আমার সৈকত""
কলমে - মৌ

2.12 p.m
28th may 2022

উৎসর্গ - শ্রবণা নামের বাড়ীটি কে।

বই: - মাঝরাতের সূর্য।

Bengali Poem by Mou Biswas : 112019483
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now