Bengali Quote in Poem by MOU DUTTA

Poem quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

হৃদয় যারে চায় পেতে
মন চায় দূরে যেতে
চোখ জানে কত ব্যথা
কত দিন কেটে যায়
বৃষ্টির জলে মন
নিমেষে যে থেমে যায়
শান্ত নদীর বাইরে টা
সুন্দর অনেক,
ভিতরের তোলপাড় সৃষ্টি রা জানে।
ক্লান্ত হয়ে শান্ত যখন একটা মন থাকে
সে মনের ও গল্প কথায়
অল্প ব্যথা থাকে।
শূন্যতা যে পূর্ণ হবে
এমন কথা নেই
ক্লান্ত সবই ক্লান্ত আমি
ক্লান্ত চোখের জল,
নিমেষে হারিয়ে যায়
হৃদয়ের প্রলয়।
না চায় জীবনের আশা
না আছে ভাষা,না আছে বহিংপ্রকাশ,
এসবই বৃথা এখন নেই কোনো সীমানা।
হারিয়ে যাওয়া সহজ তবু বাঁচতে হয় রোজ
হারিয়ে যেদিন যাবো আমি
নিও না গো খোঁজ।
অধীর হয়ে ভাববে তুমি আসবে আবার ফিরে
ওই আকাশে হালকা হেসে
হয়তো এসবই ছিল ঘিরে।
যাই হোক আজ কি বলবো
তা নেই গো জানা,
নেই কোনো অচেনা।
যাই হোক তুমি পাশে থেকো যেও না গো দূরে,
হৃদয় ভীষন ক্লান্ত আমার
নেই যে জানা কিছু এই মুহূর্ত ক্ষণে।

Bengali Poem by MOU DUTTA : 112011465
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now