পরিযায়ী
কলমে: বাবুল চক্রবর্তী।
অনেক দিন হল খবর নেই
আছে কি মরেছে
সজীব সেই কবে গলা ধাক্কা দিয়েছিল
পরিযায়ী বলে কথা ।
কতদিন অতিক্রান্ত
যত বেত ওদের কপালে
জুটত নি দুবেলা খাবার
হপ্তা ভরে বাদ পড়তনি
চড় লাথি বাঁশ।
অপরাধ, তাই ছিল ভয়ঙ্কর
পাওনা টা ফিরে পেতে
জুটত গাল ভরে থাপ্পড়
না, আইন দেখেনি ।
টাকার কেনা গোলাম
টাকাতেই দিন রাত
শোষন যে বাড়ছেই
হাত বাই হাত
অর্থ বলে সাত খুন মাফ ।
---------------------