হে মোর গুরু কান্ডারি মোর
তোমারে জানাই প্রণাম
আজি এ সকাল তোমার প্রহর
মেতেছে ধরাধাম
সুরে সুরে আজ ভুবন দোলে
এমন তোমার সৃষ্টি
তোমারই ছন্দে গগন তলে
মেঘ হতে নামে বৃষ্টি
গ্রীষ্মে যখন করুন প্রাণী
নিস্তেজ হয়ে পড়ে
তোমার সুরের স্পর্শ টানি
নব উল্লাস ধরে
সূর্য যেমন দীপ্তি মাখা
আলোর জোয়ার ঢালে
তোমার স্পর্শ স্নেহে ঢাকা
সুরের বন্যা তোলে
ভুবন তোমার কর্মে ঋণী
ধর্মে আকুল প্রায়
নিত্য তব সুরের ধ্বনি
রক্তে বয়ে যায়
আজ হ্যানো এই কঠোর দিনে
হৃদয় তোমারে চায়
হাহাকার মাঝে নিও গো চিনে
মোরা বড় অসহায়
তুমি রবি তুমি কবি
তুমি জাগাও ভোর
এই জগতে তোমার ছবি
কাটিয়ে তুলুক ঘর