ভাবিনি স্বপ্ন সত্যি হবে
ভাবিনি পাবো তোমায়,
ভাবিনি কল্পনাতে উঁকি দেবে
হবে মনের ভাষা।
চোখের ভাষা সব তোমায় ঘিরে,করছে উতলা মন।
হৃদয়ের ভাষা সর্বক্ষণ
করছে বিচক্ষণ।
তোমায় পাওয়া এই যে আমার সকল পাওয়া হলো।
তোমায় পেয়ে হৃদয় আমার
ধন্য হয়ে গেলো।
ভগবানের কাছে আশীষ কৃপা দিয়ছে তোমায় আমায়।
কত বার চেয়েও পায়নি তোমায়,কষ্ট হয়ে গেছে জানা।
হয়তো তোমায় পাওয়ার জন্য ছিল অপেক্ষায় মন।
আজ তোমায় পেয়ে আমি সব পেলাম এখন।
পাহাড়ের বুকে তোমায় ঘিরে আলোকিত হলো এই জীবন।
বলোনা তুমি থাকবে পাশে
হয়ে আমারই আপনজন।
স্তব্ধ বিকেল ক্লান্ত দুচোখ দেখবো অস্তগামী।
রাতের বুকে শীতল হাওয়া
করবে যে পাগলামী।
তবু তোমায় ক্লান্ত দুচোখ শান্ত ভাবে দেখবে,
তবু হৃদয় তোমার পথকে আগলে ধরে যে রাখবে।
তবু তুমি বুকের মাঝে করবে যে হয়রানি,
তোমায় পেয়ে সবই পেলাম
নেই যে কিছু আর পাওয়ারই।