শব্দ গুলো স্তব্ধ আজ
নিরুপায় মুখের হাসি
যা বলতে চেয়ে এড়িয়ে যায়
তা সকল আমি।
অদ্ভুত সব চাওয়া আমার
চাইছে অনেক কিছু
না পেয়ে হারিয়ে যাচ্ছে
নিও না আমার পিছু।
হয়তো আমি হারিয়ে যাবো
পড়বে না আর মনে।
হৃদয় জুড়ে আঁকবে ছবি
খুঁজবে মনের ভুলে।
হয়তো সেদিন তোমায় ভেবে লিখতে আবার বসবো।
হয়তো আবার তোমায় ভেবে অনেক ভালোবাসবো।
হয়তো তুমি অন্য কারো
মুখের হাসি জানি
হয়তো তুমি সে হাসি তেই শান্তি পাও মানি।
হয়তো সেদিন অনেক দূরে থাকবো আমি জানি।
হয়তো সেদিন মনে পরেও থেমে যাবো একটু খানি।
হয়তো তোমায় ভেবেই আবার চাঁদ আমি দেখবো
হয়তো তোমায় ভেবেই
জলে আবার আমি ভাসবো।
হয়তো সেদিন ফোন এ তাকিয়ে থাকবো
কিন্তু সেদিন ব্যস্ত তুমি অন্য কারো ছোঁয়ায়।
হয়তো সেদিন বুকের মাঝে
বইবে রক্তক্ষরণ
হয়তো সেদিন মনকে আমি
আবার নিজেই মারবো।
হয়তো সেদিন ভুলবো তোমায় এই আশা টাই রাখবো।
হয়তো সেদিন যত্ন করে আবার ভালোবাসবো।
হয়তো সেদিন যত্ন করে তোমায় ভালোবাসবো।
হয়তো সেদিন ক্লান্ত চোখে
তোমার ছবি আঁকবো।
হয়তো সেদিন হাতের মাঝে তোমার হাতই রাখবো
হয়তো সেদিন বুক পকেট এ তোমার ছবি রাখবো।
হয়তো সেদিন বুকের মাঝে তোমার নাম ই লিখবো।
হয়তো সেদিন নতুন ভাবে
নতুন করে তোমার মায়ায় পড়ব।হয়তো সেদিন তোমায় আমি আবার ভালোবাসবো।