সামান্য কথায় শুরু আলাপ
পরিচয় ধীরে ধীরে,
নীরব মনের চারপাশে তে
অনেক কথা ঘিরে।
শান্ত চোখের চাহুনি আর
মুখের মিষ্টি হাসি
তোমায় দেখে মন বলে
অনেক ভালোবাসি।
ক্লান্ত চোখ আর স্তব্ধ বিকেল
তোমায় হাতে হাত
নীরব চোখে চেয়ে থাকে
হৃদয়ের আঘাত।
ঝড়ো হাওয়া আর সূর্যাস্ত দিচ্ছে যখন বিদায়
তখন গোধূলি লগ্ন বাড়িয়ে
করছে যে আহ্বান।
চাঁদের আলো যেমন করে পরে নদীতে জলে
তেমন করেই আর এক চাঁদ যে আমার পাশে তে।
দুটো চাঁদের আলোয় যেনো জীবন আমার ভরে।
হৃদয় করে ব্যাকুল এখন
বোঝাবো কি ভাবে।
শান্ত মুখে আলতো হাসি
করছে আমায় পাগল
নির্জন স্থানে থাকা আমার
মনে যে হচ্ছে প্লাবন।
তবু যদি পাইগো তোমায়
করবো অনেক আশা,
যে আশা তে পূর্ণ হবে ওগো আমার ভালোবাসা।
শুধুই আমাদের ভালোবাসা