Bengali Quote in Story by MOU DUTTA

Story quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

অপেক্ষা এত স্নিগ্ধ হয়
জানতাম না আগে,
আপেক্ষারা অপেক্ষিত
প্রিয়জনের কাছে।
জানি না কেনো সুন্দর লাগে
সকল কিছু শান্ত,
হৃদয় শুধু বলতে চায়
এই দিন টাই মন চাইতো।
না চেয়েও উপলব্ধি করা যায়
কি চলছে মনে,
কি চায় বলতে হৃদয়
সময় যায় যে থেমে।
ঘড়ির কাঁটা থামছে না
চাইছে না কিছু আজ,
সময় যে এত দ্রুত এগোয়
তুমি না এলে বুঝতো না সাঁঝ।
কিচিরমিচির পাখি ডাকে
শান্ত যখন মন
উত্তাল নদী ভাসিয়ে নিয়ে যায়,
হৃদ নদীতে তখন ঢেউ।
চোখের মাঝে না তাকিতেও বলতে পারি আমার,
না হওয়াতে কি বা আসে যায়
মুহূর্ত টা যে তোমার।
গোধূলি বেলায় শান্ত হয়ে পাখিরা যখন ফেরে
আমার মনের গন্তব্য তোমার পিছুই চলে।
শান্ত যখন তোমার চোখে অজস্র চিন্তা চলে,
সেই চিন্তা আমার বুকেও রক্তক্ষরণ আনে।
নাই বা রইলো হাতে হাত
না বা রইলো চোখে চোখ
নাই বা রইলো মুখে হাসি
কি আসে যায় তাতে।
সঠিক মানুষ পাশে থাকলে এসব কিছুই চায় না মন টা যে তারই কাছে।
আবার যখন দেখা হবে পড়বে চোখে চোখ,
হৃদয় তখন ব্যাকুল হয়ে দেখবে চোখে শোক।
তখন তোমার প্রিয় ফুল
তোমার হাতেই থাকবে
তখন তোমায়
অনেক যত্নে কেউ হৃদ মাঝারে আঁকবে।
নিত্য নতুন রাগ অভিমান বাড়বে তখন জানি
কি আর করার থাকবে বলো
ভালো বাসলে মনের হয় যে অনেক পাগলামী।
বাচ্চা মনকে বোঝানো যে ভীষন রকম কষ্ট,
কি আর করব বলো একজীবনে হোক না কিছু নস্ট।
সময় আবার হবে জানি হাটবো পাশে তোমার,
সেদিন ও ঠিক বলবো তোমায় পর করো না আমায়।
নিজের বলতে নেই যে কিছু
তবু আছে সব,
যে হৃদ্য় কে উৎসর্গ করেছি
সে যে আমার রব।
সে যে আমার রব।
তুমি আমার সব।

Bengali Story by MOU DUTTA : 112011374
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now