শব্দ গুলো ভাঙছে ভীষন
পড়ছে মনে রোজ।
কি করে বলি তোমায়
তুমি আমার খোঁজ।
হয়তো সেদিন গোধূলিতে হয়েছিল দেখা,
হয়তো সেদিন হৃদয় মাঝে
হয়েছিল গাঁথা।
হয়তো সেই তুমি ছিলে অনেক খানি কাছে,
হয়তো রোজ পড়ে মনে
ভাবই তোমায় রোজ।
কি ভাবে বলি ভালোবাসা এবার থাক।
হয়তো দূরে তুমি আমি
তবু তুমি অনেক কাছে হৃদয় শুধু জানে,হয়তো তুমি আমার না তবু তুমি আমার।
হয়তো তুমি দূরে তবু
অনেক কাছে জানি।
হয়তো শূন্য হয়তো ভরাট হয়তো জ্যোস্না হয়তো রাত
হয়তো বুকে তুমি।
হয়তো শান্ত তুমি আর দুরন্ত এ হৃদয়।
হয়তো তুমি হয়তো আমি হয়তো হাসি হয়তো কথা হয়তো হৃদয় তুমি আছে কাছে।শুধু দূরে তুমি,হয়তো হৃদয়ের ওলি গোলি জানে কত না কথা জমে আছে মনে হয়তো জানো তুমি তাও অদেখা সকল বাক্য।
হয়তো তুমি অন্য কারো
হয়তো আমি দূরে।
হয়তো তোমার মুষলধারে
লেখা কবিতা।
হয়তো শূন্য বিকেল আমার হয়তো ক্লান্ত একা।
হয়তো তোমায় ভালোবেসে
বাক্য রা পেয়েছে ভাষা।
তুমি ওগো তুমি হয়তো তুমি আমার শেষ আশা।