Bengali Quote in Quotes by MOU DUTTA

Quotes quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

তোমার বুকের মাঝ খানে তে একটু দিও ঠাঁই,
নিরুপায় আমি বলবো না গো
এটাই আমার চাই।
স্তব্ধ যখন হবে হৃদয়
ক্লান্ত হবে চোখ।
সেদিন ও আমি বলবো তোমায়
হৃদয় তোমারই হোক।
তবু তুমি চাও যদি
অন্য কারো হই?
সেদিন ও আমি শান্ত হয়ে
বলবো আমি তুমি কই।
তাও যদি তুমি না বোঝো
হৃদয়ের ব্যাকুলতা,
সেদিন ও আমি শান্ত হয়ে বলবো আমি তোমারই তা।
সেদিনও তুমি আমায় চেয়েও
পিছিয়ে যাবে জানি,
সেদিন ও তুমি আমায় পেয়ে হারিয়ে ফেলবে মানি।
তবু আমি চাইবো তোমায়
ভুলবো কোনো কিছু
সেদিন ও তোমায় ভালোবাসবো
ছাড়বো না তোমার পিছু।
না ধরেও অনুভব করা যায়
তোমার স্পর্শে হাত।
স্নিগ্ধ করা চোখের মাঝে
ডুব দিয়ে হৃদয় বলে থাক।
তবু তুমি না চাইলেও আছি আমি যেনো
তবু তুমি ভুলে গেলেও আমি আছি এটা মেনো।

Bengali Quotes by MOU DUTTA : 112012353
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now