তোমার চোখের কাজল
নাকি আমার চোখের জল,
কে ছিল প্রিয় আজও জানি না যে তা।
সত্য যদি প্রকাশ হয়
তবে ছলনা ভালোবাসা,
যে বাসা তে হারিয়ে গেছে
আমার সুখে থাকা।
হয়তো তুমি পূর্ণ চোখে চেয়ে আছো আজ
আমি আজ শূন্য মনে ফিরে গেছি থাক।
তবু চোখে আছে শুধু তোমার জন্য আশা
যে আশা তে শেষ হয় গো আমার ভালোবাসা।
শুধু আজ তুমি ছাড়া এসবই নিরাশা।
মৌ 🖋️