গাড়িটা বার তিনেক ঝাঁকুনি দিতে দিতে একটা পরিত্যক্ত শ্মশানের কাছে এসে বন্ধ হলো। অর্ণব অনেকবার গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করল কিন্তু প্রতিবার ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে অর্ণবের চেষ্টা যে প্রতিবার বিফল হলো তার প্রমাণ দিলো । অর্ণব গাড়ি থেকে বেরিয়ে চারপাশটা দেখলো । রাস্তাঘাট পুরো শুনশান । আশেপাশে কাউকে দেখতে পেলো না । শুধু এক জায়গায় রাস্তার এক কোনায় একটা স্ট্রিট লাইট জ্বলছিল। মনে হচ্ছিল যেন সবাই এক নিমেষে কোথাও হারিয়ে গেছে । বিদ্যুতের ঝলকানি বুঝিয়ে দিলো যে এবার বৃষ্টি নামবে। দূরে অর্ণব একটা পুরনো জরাজীর্ণ বাড়ি দেখতে পেলো।অর্ণব মনে মনে বলল , "এই শুনশান রাস্তায় একা একা দাঁড়িয়ে না থেকে