তখন রাত্রি ১১টা ৪৫। গোপাল যখন বালিচক স্টেশনে পৌঁছাল, প্ল্যাটফর্ম প্রায় সম্পূর্ণ ফাঁকা। চারপাশে এমন নিস্তব্ধতা যেন বহুক্ষণ কোনো মানুষের পায়ের শব্দ শোনা যায়নি। শুধু স্টেশনের বাইরে কোথাও কয়েকটা কুকুর একটানা ডেকে চলেছিল। গোপাল উদ্বিগ্ন হয়ে চারদিকে তাকাল।এই সময়ে আর কোনো ট্রেন থাকার কথা নয়। কিন্তু ওকে আজ রাতেই কলকাতা পৌঁছাতেই হবে। বাবা হাসপাতালে ভর্তি। ভোরের আগেই অপারেশন।সে না পৌঁছাতে পারলে অপারেশনটা হয়তো আর হবে না। এইসব ভাবতে ভাবতেই প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়ল সে। হঠাৎ দূরে রেললাইনের ওপাশ থেকে একটা আলো দেখা গেল।গোপাল উঠে দাঁড়াল।ধীরে ধীরে একটা ট্রেন স্টেশনে ঢুকছে।কাছে আসতেই সে দেখতে পেল- “মেদিনীপুর-হাওড়া লোকাল”গোপাল ভ্রু কুঁচকে তাকাল। আজকের