“যত দূরে যাই, তত কাছে টানে”দিনগুলো যেন এখন খুব ধীরে কাটছে।ঈশার কাছে প্রতিটা দিন একই রকম—চুপচাপ ক্লাসে যাওয়া, একা বসে থাকা, কারও সাথে তেমন কথা না বলা।কিন্তু ভেতরে ভেতরে—সবকিছু এলোমেলো।সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে—“আমি ঠিক করেছি… দূরে থাকাই ভালো…”কিন্তু মন মানছে না।আজ লাইব্রেরিতে বসে আছে ঈশা।বই খোলা সামনে…কিন্তু একটাও শব্দ মাথায় ঢুকছে না।কারণ তার চোখ বারবার চলে যাচ্ছে দরজার দিকে।সে জানে না কেন—কিন্তু সে অপেক্ষা করছে।মেঘলার জন্য।কিছুক্ষণ পর…মেঘলা ঢুকল।কিন্তু আজ সে একা না।তার সাথে আবার সেই অয়ন।দুজন একসাথে হাসতে হাসতে ভেতরে ঢুকল।ঈশার বুকটা হঠাৎ করে ভারী হয়ে গেল।সে দ্রুত চোখ নামিয়ে নিল।— “আমি কেন এমন feel করছি?”তার গলায় কাঁটা লাগছে।ওদিকে