স্বপ্নে রাজত্ব

  • 543
  • 180

হাসপাতালের আইসিইউ রুমে নিস্তব্ধতা এতটাই ঘন ছিল, যেন সময় নিজেই থেমে গেছে। মনিটরের স্ক্রিনে সবুজ লাইনটা ধীরে ধীরে উঠানামা করছে—এটাই প্রমাণ, ছেলেটা এখনো বেঁচে আছে। তার নাম আয়ুষ। শহরের অন্যতম বড় কোম্পানির মালিক, যাকে সবাই অদম্য আর শক্তিশালী বলে জানতো। অথচ আজ সে একদম নিশ্চুপ… চোখ বন্ধ, কোনো সাড়া নেই—কোমায় পড়ে আছে।কয়েকদিন আগে তার উপর হামলা হয়েছিল। খুব পরিকল্পিতভাবে।কিন্তু অফিসে কেউ সত্যিটা জানে না—সবাইকে বলা হয়েছে, বস বিদেশে গেছে।শুধু একজন জানে আসল সত্য।কাবির।আয়ুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য পার্টনার… আর সেই মানুষ, যে নিজেই এই হামলার পেছনে ছিল।সে চায়—আয়ুষ আর কখনো না জাগুক।কারণ আয়ুষ জেগে উঠলেই সব ফাঁস হয়ে যাবে।কিন্তু একটা জিনিস কাবির