মায়াডোর - পর্ব 9

  • 1.1k
  • 423

রায়হানা ইয়াসমিন রায় কৃষ্ণসায়র পার্কের মায়াবী বিকেলটা কেটেছে মাত্র দু দিন আগে। কাল সন্ধ্যায় ওরা বাড়ি ফিরেছে। টানা পাঁচদিন পর নিজের চিরচেনা ঘরে ফিরে মেহুলের এক অদ্ভুদ শূন্যতা অনুভব করছে। পরশু ২১শে অক্টোবর মেহুলের বিশতম জন্মদিন। বাড়ির বড়োরা মেহুলকে সারপ্রাইস দেওয়ার জন্য মনে মকনে অনেক পরিকল্পনা করে রেখেছেন, যার বিন্দু মাত্র আভাস মেহুলের কাছে নেই। মেহুলের নিজেরও এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই।আজ শুক্রবার। অনেকদিন পর মেহুল কলেজ যাওয়ার জন্য তৈরী হলো। আয়নার সামনে দাঁড়িয়ে হিজাবটা ঠিক করে যখন সে নিচে নামছিল, ঠিক তখনি সিঁড়িতে আদ্রিয়ানের সাথে দেখা। আদ্রিয়ান ওপরের দিকে যাচ্ছিলো। মেহুলের খুব পাশ কাটিয়ে যাওয়ার সময় সে মেহুলের দিকে