কাল সারারাত মেহুল দু চোখের পাতা এক করতে পারেনি। যখনি ও চোখ বন্ধ করছে ওর মনে হচ্ছে আদ্রিয়ান ওর খুব কাছে ওর নিঃশ্বাসের তপ্ত হাওয়া মেহুলের ঠোঁটে এসে লাগছে। সেই নেশাক্ত স্পর্শে স্মৃতি মেহুলকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সারা আর আরাধ্যা গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও মেহুল বারবার উঠে পড়ছে। অস্থিরতা কাটাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতায় আদ্রিয়ানের সেই কথাটা বারবার কানে বাজছে— "আমি তো নূপুরটা তোকে নিজে হাতে পরাবো বলে কিনে ছিলাম!" কথাটা মনে পড়তেই মেহুল লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এমনকি রাতে যখন সবাই একসাথে খেতে বসেছিল মেহুল লজ্জায় আদ্রিয়ানের দিকে তাকাতেই পারছিলো না।সকালেই ঠিক করা হয়েছে আজ বিকালে সবাই