রক্তিম মায়া - 1

"রক্তিম মায়া" লেখনীতে : রায়হানা ইয়াসমিন রায়  পিছনে তাকানোর সাহস নেই জারার। শুধু সে জানে যে কোন উপায়ে এই জঙ্গল পার হতে হবে।পায়ের তলাই শুকনো পাতার মর্মর শব্দ আর নিজের ভারী নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ভয়ে আর ক্লান্তিতে জারার শরীর ভেঙে আসছে। অন্ধকার রাস্তার সামনে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। আর কিছুটা গেলেই মেন রোড যারা যখন মেন রোডের ঠিক কাছেই পৌঁছালো, হঠাৎ খুব শক্ত পাথরের মত কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়তে চাইল জারা... কিন্তু পড়ার আগেই দুটো লোহার মতো শক্ত হাত ওর দুই বাহু ধরে ফেলল। যারা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার নাকে এলো সেই চির পরিচিত পারফিউম আর সিগারেটের করা