রাত বাড়লে শহর নিঝুম হয়, কিন্তু মনের ভেতরের কোলাহল কি কমে। মেহুল সারারাত বেলকেনিতে বসে আকাশের দিকে তাকিয়েই কাটিয়ে দিয়েছে। আকাশের কোনে ম্লান চাঁদ টা ওর একাকিত্বের সাক্ষী হয়ে রইলো।ভোরের হালকা আলো যখন ওর ফ্যাকাসে মুখে পড়লো, তখন ওর চোখের কোনে শুকিয়ে যাওয়া পানির দাগ। ওর মনে বারবার একটা প্রশ্নই বিষাক্ত সাপের মতো ফণা তুলছে— "আদি ভাইয়া যদি অন্য কাউকেই ভালোবাসে, তবে আমার ওপর কেন এতো অধিকার দেখায়? কেন আমাকে নিয়ে সবসময় এতো সিরিয়াস থাকে? কেন এই মিথ্যে মায়ার বাঁধনে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়েছে? কাল রাতে আদ্রিয়ান কতবার দরজায় কড়া নেড়েছিল। ওর সেই গম্ভীর স্বর— " মাইরা দরজা খোল। খাবার নিয়ে এসেছি।" মেহুল