আজ সকাল থেকেই চৌধুরী বাড়িতে একটা সাজ সাজ রব।আজ মেহুলের আব্বু, সৎ মা ও মেহুলের সৎ বোন রেনভী আজই এ বাড়ি আসার কথা। ঠিক সেই সময় দরজায় কলিং বেলের শব্দ হলো। মেহুল তখন ড্রয়িংরুমেই বসে ছিল, ফুফুর কথায় বাধ্য হয়ে, দরজাটা খুললো।তখনই শুরু হলো আসল নাটক। দরজা খোলার সাথে সাথেই তহিদা বেগম যেন মেহুলকে দেখে আবেগে ফেটে পড়লেন। মেহুল কিছু বুঝে ওঠার আগেই তহিদা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধড়লেন। মেহুলকে জড়িয়ে ধরে তিনি ডুকরে কেঁদে উঠলেন।মেহুলের সারা মুখে আর কপালে বারবার চুমু খেয়ে বলতে লাগলেন— " কত বছর দেখিনি রে মা তোকে! কত বড়ো হয়ে গেছিস। একবারও কি তোর