হলুদ কোকাবুরা–2নিধি বেরোনোর সময় একবার পিছন ঘুরে ভালো করে দেখে নেয়—কেউ ওকে দেখছে না, তারপর সে দরজা টেনে দ্রুত বেরিয়ে যায়।বেরোনোর সময় সে সাথে করে স্কুটির চাবিটা এবং গ্যারেজের চাবিটা নিয়ে এসেছিল। তাই বাড়ি থেকে বেরিয়ে সে সোজা গ্যারেজের দিকে ছুট লাগায়। তারপর দ্রুত হাতে গ্যারেজের দরজা খুলে স্কুটিটা বের করে নিয়ে আসে তবে এখানেই স্টার্ট করে না। পাছে স্কুটির আওয়াজে কেউ জেগে যায়। কারণ এই সময়ে কেউ জেগে গেলে আর ওকে এইভাবে এতো রাতে দেখে নিলে অনেক মুকশিল হবে, অবান্তর অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। এর ফলে ওরই দেরি হবে, তার ওপর আত্মীয় স্বজনতো আছেই আগুনে ঘি ঢালার জন্য।