কলমে : রায়হানা ইয়াসমিন রায়..পর্ব : ০৫আজ মেহুল খুব তাড়াতাড়িই ঘুম থেকে উঠেছে। ভোরের আলো এখনো পরিষ্কার হয়ে ফোটেনি, চারপাশটা এক রহস্যময় ধোঁয়াশায় ঢাকা। আজ এই বাড়ির আবহাওয়াটাও যেন একটু থমথমে। কারণ, আজ বহু বছর পর মেহুলের আব্বু সোহিকুল শিকদার, তার সৎ মা তহিদা বেগম এবং তার একমাত্র সৎ বোন এই বাড়িতে আসছেন। আদ্রিয়ানের আব্বু আফতাব চৌধুরী নিজে উদ্যোগ নিয়ে তাদের নিমন্ত্রণ করেছেন। আসলে এই আয়োজনটা অনেক আগেই হতে পারত, কিন্তু আদ্রিয়ানের কড়া নিষেধ ছিল। সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল— মেহুলের পড়াশোনা আর পরীক্ষার মাঝে যেন কোনো বাইরের ঝামেলা না আসে। আগে মেহুলের এক্সাম শেষ হোক, তারপর অন্য সব।কাল মেহুলের অবশেষে