ঝরাপাতা - 95 (অন্তিম পর্ব)

  • 3.4k
  • 486

ঝরাপাতা পর্ব - ৯৫ (অন্তিম পর্ব) সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে সমর আর গোপা মন থেকে কাছে টেনে নেয় দুই মেয়ে জামাইকে। তাদের তরফেও কোনো খামতি নেই সেই ব্যবহারের যোগ্য প্রতিদান দিতে। হাসি, মজা, গল্প, আড্ডা, গানের আসর, খাওয়া দাওয়া, সেইসব আনন্দঘন মুহূর্তের ছবি তোলার মধ্যে দিয়ে নিয়মের আড়াই দিন সময় দ্রুত ফুরিয়ে যায়। এর মধ্যে ওদের সব তুতো ভাইবোনদের সিনেমা দেখাতে, ডিনার করাতে বাইরে নিয়ে গেছে দিদি জামাইবাবুরা। শুধু মিলি নয়, রনির তুতো ভাইবোনেরাও সবাই এসেছে, পিউ আর বনি তো আছেই। এত বড় দল মিলেমিশে যেন ভারত বিশ্বকাপ জেতার মতো সেলিব্রেশন চলছে। সমস্ত খরচ যুগল করেছে। ও বড়, ও প্রথমবার সবাইকে খাওয়াবে, এই একটা