ঝরাপাতা - 94

  • 2.3k
  • 351

ঝরাপাতা পর্ব - ৯৪- "কী হল যুগল? তুমি উত্তর দেবে নাকি....." যুগলের চুপ করে থাকায় লিলি থামে না। - "শোনো লিলি, এটা আমার টাকা। আমার কাছে ছিল........." যুগল খুব কনফিডেন্ট মুখ করে বলে। - "আচ্ছা, তোমার কাছে ছিল, ভেরি গুড। গুলবাজ কোথাকার ! তোমার কাছে এতগুলো টাকা থাকতে তুমি আমার সঙ্গে খরচ খরচা নিয়ে খিটির মিটির করেছ, আমাকে দিয়ে বাসন মাজিয়েছ, ঘর পরিষ্কার করিয়েছ, আর এইটা এখন বিশ্বাস করতে বলছ? তা এতদিন টাকাটা রাখতে কোথায়?"- "ব্যা মানে ব্যাঙ্কে ছিল।" যুগল যা মাথায় আসে বলে দেয়। - "রামছাগলের মতো ব্যা ব্যা করলেই আমাকে যা তা বুঝিয়ে দেবে? বাড়ি ছেড়ে যখন এসেছিলে তোমার নিজের নামে একটা