ঝরাপাতা - 93

  • 1.7k
  • 369

ঝরাপাতা পর্ব - ৯৩পিউর গলা পেতেই ইশারায় মিলিকে ওয়াশরুমে ঢুকতে বলে রনি। খুলছি বলে পিউকে সাড়া দিয়ে নিজের গালটা আবার ঘষে আয়নায় দেখে নেয়। সন্তুষ্ট হয়ে দরজা খুলতে এগোতেই চোখে পড়ে, মিলির শাড়িটা খাট থেকে নিচে মেঝেতে লুটোচ্ছে। ওটাকেও খাটে তুলে সারা ঘরে চোখ বোলায়, গভীর শ্বাস নিয়ে আবার ছেড়ে বৌদির মিসাইল আক্রমণের মুখোমুখি হতে এগিয়ে যায়। দরজা খুলতেই একগাল হাসি নিয়ে ঢোকে পিউ। একটু আধটু অসতর্ক অবস্থায় দুই মক্কেলকে পাকড়ানোই ওর আসল উদ্দেশ্য। কিন্তু ঘরে ঢুকে মিলি নেই দেখে থতিয়ে যায়। আপনা থেকেই চোখ যায় ওয়াশরুমের দরজায়, বন্ধ। ভিতরে জলের কল‌ও খোলা মনে হয়। আপশোষে ভরে ওঠে বুক, একজন হাত থেকে