ঝরাপাতা - 92

  • 948
  • 264

ঝরাপাতা পর্ব - ৯২জানালার পর্দার ফাঁক দিয়ে প্রথম সূর্যের আলো এসে রনির মুখে পড়ে। একেই প্রায় সারারাত ঘুমোয়নি, সবে ঘুম এসেছে। এই নরম আলোয় এখন‌ই ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখা গেল না রনির। তবে সরাসরি মুখে আলো পড়ায় একটু নড়েচড়ে গুছিয়ে শুতে গেল। পাশাবালিশটা আরও জড়িয়ে তাতে মুখটা আড়াল করল। আবার ঘুমে ডুবে যেতে যেতে টের পেল, ওর দুহাতের মধ্যে পাশবালিশটাও ওর বুকে মুখ ঘষছে, ওকে দুহাতে জড়িয়ে পায়ের উপর পা তুলে দিল। আরেকটু গলে গিয়ে আধোঘুমে পাশবালিশটায় সম্পূর্ণ মুখ গুঁজে দিল ও। মিষ্টি একটা গন্ধ, সারা শরীর ঘিরে কোমল একটা শরীর, নিঃশ্বাসের তালে তালে ওর বুকের সঙ্গে আরেকজনের নরম বুকের ওঠানামা ক্রমশঃ