ঝরাপাতা - 91

  • 108

ঝরাপাতা পর্ব - ৯১দাদা বৌদি বেরিয়ে যাওয়ার আগে ঢিপ ঢিপ করে রনি দুজনকেই প্রণাম করে। প্রথমেই পিউকে, ওর দুহাত আটকা, বরণডালা ধরে আছে, হাঁ হাঁ করে উঠে থামাতে যায়। ততক্ষণে রনি দাদাকে প্রণাম করে ফেলেছে। বনি ভাইকে বুকে জড়িয়ে ধরে, রনিও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দাদাকে। দুই ভাই, দুই বন্ধুর অনেক মতবিরোধ হয়ে গেছে এই বিয়ের পর থেকে। আজ সেসব মনে পড়ে দুজনেরই মন ভারী। বনিই আগে সামলে নিয়ে ভাইয়ের পিঠ চাপড়ে বলল, "ঠিক আছে ঠিক আছে। আমরা তো আছি, নাকি? আজ তোরা দুজন একটু গল্প কর, নিজেদের মতো সময় কাটা। তোদের‌ও তো অনেক কিছু ক্লিয়ার করার আছে। আজকের সময়টা নষ্ট করিস না।" রনি দাদাকে