ঝরাপাতা - 90

  • 981
  • 354

ঝরাপাতা পর্ব - ৯০মিলির প্রবল আপত্তি সত্ত্বেও ওকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় পিউ আর মণিকা। ওর ফুলশয্যার তত্ত্বের শাড়ি, বিয়ের গয়না, খোঁপা বেঁধে তাতে পাকে পাকে জুঁইয়ের মোটা মালা, লিপস্টিক, কাজল, সিঁদুর, যেখানে যা দরকার। তার সঙ্গে পিউ কানে কানে যা বলেছিল, আপনিই ওর গাল লাল হয়ে গেছে। বৃষ্টি নামায় একটা এ্যাপক্যাব বুক করে লিলির বাড়ি থেকে ফিরেছে সমর আর গোপা। বাড়িতে ঢোকার আগে এ বাড়িতে সুখবর দিতে আসে, লিলিরাও আসছে আগামী পরশু। এসে মিলির সাজ দেখে মুগ্ধ হয়ে চেয়ে থাকে দুজনেই। যাক, সব দুশ্চিন্তা মিটিয়ে মেয়েটা সুখী হতে যাচ্ছে।রনি এসে দুজনকে প্রণাম করে দেখে মিলিও বাবা মা আর তারপর একধার