হলুদ কোকাবুরা - 1

  • 2.1k
  • 462

হলুদ কোকাবুরা:পর্ব 1রাস্তার ধারের তিনতলা, সাদা রঙের বাড়িটায় আজ সকাল থেকে হ‌ইচ‌ই হচ্ছে। সকাল থেকেই আত্মীয় স্বজন এসে চলেছে অনবরত। তাঁদের কথাবার্তায়, হাসি ঠাট্টার আওয়াজে সারা বাড়ি গমগম করছে। আর করবেনাই বা কেন— পরের দিন যে এই বাড়ির একমাত্র মেয়ে নিবেদিতার বিয়ে। আর তাই বিয়ের আগের দিন থেকেই লোকজন আসতে শুরু করে দিয়েছে আর এটাই তো স্বাভাবিক। আজ সবার মনে আনন্দ। নিজের মধ্যে কথা বলার, হাসি-ঠাট্টার মাঝে সবাই ব্যস্ত বিয়ের তোড়জোড়ে। তবে এই এত কিছুর মাঝে কারোর খেয়ালই নেই যে একজনের মনে কোনোরকম খুশির