মার্কস বাই সিন–১৪"ইম্পসিবল... নো!" চিৎকার করে টেবিলের ওপর রাখা কাঁচের ফুলদানিটা ছুঁড়ে ফেলে কার্ল। দেওয়ালের গায়ে লেগে তা ভেঙে পড়ে, ফ্লোরে ছড়িয়ে পড়ে কাঁচের টুকরোগুলো। কাচের শব্দে কেঁপে ওঠে রুম।ঘরের মধ্যে উপস্থিত সবাই চোখের সামনে এই দৃশ্য দেখে চুপচাপ মাথা নিচু করে, দু'পা পিছিয়ে দাঁড়ায়। কার্লের ঠোঁট তখন রাগে থরথর করে কাঁপছে। ওর চোখ দুটো লাল, চোয়াল শক্ত। টিভির স্ক্রিনে চোখ আটকে রাখা অবস্থাতেই পাশে বাজতে থাকা ফোনটা রিসিভ করে কানে দেয় সে।ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই ফোনের অপর প্রান্ত থেকে একটা গলা ভেসে আসে। একটা শান্ত গলা। কিন্তু সেই গলার স্বরে এমন কিছু আছে…যা কার্লের মুখের সব শক্তি কেড়ে