ঝরাপাতা - 89

  • 690
  • 246

ঝরাপাতা পর্ব - ৮৯- "মানে? আমার ঘরে কী হয়েছে?" রনি ভুরু কুঁচকে তাকায়। - "ঐ আরকি, তোর ঘরটা একটু গোছাতে হবে বুঝিস তো। দিন এগিয়ে আসছে। সে আমরা সামলে নেব। তুই এখন জামা ছাড়তে চল।" বনি ভাইয়ের হাত ধরে হাঁটা দেয়। দু চারটে হাঁচিও পড়েছে ইতিমধ্যে। তাই রনি আর কথা বাড়ায় না। বনির ঘরে টি শার্ট আর লোয়ার, তোয়ালে সব গুছিয়ে রেখেছিল বনি। দুই ভাইয়ের চেহারায় খুবই মিল। মাঝে মাঝে শখ করেও এ ওর শার্ট, পাঞ্জাবী পরে। তাই আজ‌ও অসুবিধা হয় না রনির। নিচে এসে দেখে মিলিকে নিয়ে দক্ষযজ্ঞ চলছে। মা ইনস্ট্রাকশন দিচ্ছে, বৌদি ড্রায়ার দিয়ে ওর লম্বা চুল শুকোচ্ছে, ম্যাডাম আদা দেওয়া চা