ঝরাপাতা - 88

  • 2.7k
  • 408

ঝরাপাতাপর্ব - ৮৮মাথা গরম করে, লিলিকে পাঁচটা কথা শুনিয়ে চলে আসাটা সমর আর গোপার উদ্দেশ্য ছিল না। তবে ক্রমশঃই অশান্তি পেকে উঠছিল। এবার তাই বাবা মা আর মেয়ের মাঝখানে ঢুকতে বাধ্য হল যুগল। ওর রিকোয়েস্টে অবশ্য কাজ‌ও হল। ঘর থেকে বেরিয়ে না গেলেও সমর থেমে গেল। যুগল শান্ত কিন্তু প্রায় অর্ডার দেওয়ার গলায় লিলিকে বলল, "ওয়াশরুম যাও। ফ্রেশ হয়ে এসে চা বসাও। আমি ভালো বানাতে পারি না। আঙ্কেলজি আন্টিজি ফার্স্ট টাইম এসেছেন। নাহলে আমিই করতাম।"- "ওরা তোমাকে অপমান করবে যুগল।" লিলি আকুল হয়ে বলে। - "তুমি ওদের এনাফ ইনসাল্ট করেছ। এবার যাও।" যুগল সমরের দিকে ফেরে, "প্লিজ আঙ্কেলজি, বসুন। আমি আপনার কথা