শ্রীকান্তের অপবাদ - পর্ব 1

  • 531
  • 138

শ্রীকান্তের অপবাদ (পর্ব: ১)।  লেখক:– সোহন ঘোষ।    লেখকের নোট:“শ্রীকান্তের অপবাদ” একটি সামাজিক ছোটগল্প, যা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।গল্পটির বিষয়বস্তু এখানে আলাদা করে উল্লেখ করলাম না। আমার বিশ্বাস, লেখকের ব্যাখ্যার চেয়ে পাঠকের নিজস্ব পাঠ-অভিজ্ঞতাই বেশি মূল্যবান। গল্পটি মন দিয়ে পড়লে তার অন্তর্নিহিত ভাব ও বক্তব্য স্বতঃস্ফূর্তভাবে ধরা দেবে।──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────             ১              সে বছর আমরা ক্লাস সেভেন পেরিয়ে ক্লাস এইটে উঠেছি। বয়স তখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে—যেখানে শৈশবের শেষ আলোটা তখনও ম্লান হয়নি, অথচ কৈশোর ইতিমধ্যে এসে কাঁধে হাত রেখেছে।নতুন ক্লাসরুম, নতুন বেঞ্চ, নতুন বইয়ের গন্ধে ভরা প্রথম দিনের ভিড়েই চোখে পড়েছিল এক অপরিচিত মুখ। পরে