#মানুষ_হবার_যাত্রাপথে_আমার_ধর্মসে বহু দূরের কথা - প্রায় ৩৫০ থেকে ৩৮০ কোটি বছর আগে। পৃথিবী তখন আজকের মতো শান্ত নীল গ্রহ ছিল না; ছিল আগ্নেয়গিরির উন্মত্ততা, বিষাক্ত আকাশ, অক্সিজেনের প্রায় অনুপস্থিতি। তবুও সেই আদিম সাগরের অন্ধকার জলে একদিন নীরবে জন্ম নিয়েছিলাম আমি - এককোষী, নামহীন, অথচ সম্ভাবনায় ভরা সূক্ষ্ম একটি প্রাণ।তখন আমার কোনো পরিচয় ছিল না, ছিল না কোনো জটিল শরীর। নিউক্লিয়াসহীন সেই সরল অস্তিত্বে ছিল শুধু এক অদম্য তাগিদ - টিকে থাকা। সূর্যের আলোকে আত্মস্থ করে আমি জীবন রচনা করতে শিখলাম। তখনই প্রথম আমার ধর্ম জন্ম নিল - #বেঁচে_থাকা_এবং_বেড়ে_ওঠা।কোটি কোটি বছরের বিবর্তনের ঢেউ আমাকে বহন করে নিয়ে গেল নতুন রূপে। প্রায়