ঝরাপাতা - 84

  • 249
  • 84

ঝরাপাতা পর্ব - ৮৪চারজনের‌ই প্রবল অস্বস্তি থাকলেও যুগল আসুন বসুন বলে ওদের আপ্যায়ন করে বসায়। গোপা ঘরে এদিক ওদিক দেখতে দেখতে বলে, "তোমরা নাহয় ফ্রেশ হয়ে এসো, অফিস থেকে ফিরেছ। আমরা বসছি।"যুগল প্রথমেই ব্যাগ রেখে ওয়াশরুমে পালায়। ওর প্রচণ্ড টেনশন হচ্ছে, এরা কী দাবি নিয়ে এসেছে, আর সেটাকে লিলিই বা কিভাবে নেবে ! লিলি ওদিকে শান্তভাবে বলে, "তোমরা কি কথা বলতে এসেছ, বলতে পারো।" তার মুখ শক্ত, হাবভাবে অসন্তোষ। আবার গোপাই কথা বলে, "তোর সঙ্গে রনির যোগাযোগ আছে আমরা জানতে পেরেছি......."- "মা," কঠিন গলায় লিলি বলে, "রনিদার সঙ্গে আমি কখনোই যোগাযোগ করিনি। আমি বাড়িতে গেছিলাম, তোমাদের সঙ্গে কথা বলতে। রনিদা সেখান থেকে আমাদের