ঝরাপাতা - 83

  • 366
  • 252

ঝরাপাতা পর্ব - ৮৩দুই ভাই বাড়ি থেকে খুশি খুশি বেরিয়ে যেতেই মিলিকে ফোন করে পলাশ। পলাশ অঙ্কুরের কাছে রনির সঙ্গে সবার রাগারাগি হওয়া পর্যন্ত‌ই খবর পেয়েছে। আর তাতেই আবার নিজের দিকটা শক্তিশালী ভেবে মিলিকে নিয়ে অনেক লম্বা পরিকল্পনা করে ফেলেছে। যার প্রথম ধাপ, রনির সঙ্গে মিলির সম্পর্ক ভাঙায় এখন নিশ্চয়ই মিলির মনখারাপ। এইসময়টা থাকতে থাকতেই মিলির মনে নিজের একটা জায়গা করে নেওয়া। গতকাল ও বাকি বন্ধুদের সবাইকে রাজি করিয়েছে, আজ ও সিনেমা দেখাবে, বাইরে ডিনার করাবে। পরীক্ষা হয়ে গেছে, সামনের সপ্তাহে নতুন সেমিস্টার শুরু। তার আগে শুধু এইটুকু ঘোরাফেরা। তাই সবাই বাড়ি থেকে পারমিশন পেয়েছে। ইচ্ছে করেই পলাশ সবার শেষে মিলিকে ফোন করেছে। রনির