ঝরাপাতা পর্ব - ৮২পিউ রাতে মুখে ক্রিম মাখতে মাখতে বনিকে বলে, "তুমি এদিকে রাগ করেছ হাবভাব দেখাও, ওদিকে ভাইকে যত পার প্রোটেকশন দাও। কেমন এককথায় নিজে থেকে বলে দিলে, ওর ব্যাবস্থা করে দেবে। একটু ঘোল খাওয়াতাম, অন্ততঃ মুখে মুখে আওয়াজ দিয়ে, নাহ, ছাড় দিয়ে দিল।"বনি মুচকি হেসে বলে, "মোটেই পার্শিয়ালিটি করিনি। আমার হাত পা বাঁধা।"- "মানে?" ঘোরতর অবাক পিউ। - "এখানে এসো, বোঝাচ্ছি।" ঘুমন্ত টুকাইয়ের পাশে হাত পা ছড়িয়ে শুয়ে ডাকে বনি। - "চালাকি ছাড়ো, যত্ত বানানো কথা !" পিউ আবার ক্রিম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, "তোমাকে চিনি না ! খুব ভুল কথা বলেনি তোমার ভাই, জিনিস একটা তুমি !"- "আহা, তুমি আমাকে