ঝরাপাতা - 74

  • 135

ঝরাপাতা পর্ব - ৭৪মিলি ঘরে ঢুকে খাবারের প্লেটটা টেবিলের উপর রেখেই ছুটে এল রনির কাছে, "এখনও তোমার কোমরের ব্যথা কমেনি?"সকালেও সত্যিই খানিকটা ব্যথা ছিল। বিছানা থেকে উঠে বাথরুমে যেতে দেখেছে, হাঁটতে গেলেই পিঠে আর কোমরে ব্যথা করছে। একটু ভয়‌ও পেয়েছিল তাই রনি, ডাক্তার দেখাতে হয় কিনা। তাই দাদাকে ফোন করে ডেকেছিল। বরফ আর অয়েন্টমেন্ট লাগিয়ে এখন ব্যথা প্রায় নেই আবার। ও বুঝে গেছে, আজকের মধ্যে পুরোই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি সেটা চেপে গেলে মিলি এরকম খোঁজখবর নিতে আসে, মন্দ কি? তাই সম্পূর্ণ মিথ্যে না বললেও কায়দা করে বলে, "অনেকটা কমেছে, ঠিক কমে যাবে দেখো।"- "ইসসস, কি বিপদ হয়ে গেল। হবে না,