ঝরাপাতা - 73

  • 309
  • 102

ঝরাপাতা পর্ব - ৭৩- "সব গোলমাল হয়ে গেছে মিলি। তোমাকে আজও আমি নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারলাম না। আর একবার সুযোগ দাও। মায়ের জন্য এতকিছু করছ, আমাকে একবার......"- "আমার সঙ্গে দিদির কথা হয়েছে। তুমি খুব অন্যায় করেছ। আমাকে বলনি কেন যুগলদার সব কথা? তাহলে সেদিন আমি তোমার হয়ে বলতাম। আমি বলতাম, দিদি আর যুগলদা কত ভালো। ওদের মেনে নিলে, তবেই আমাদের অনুষ্ঠানটা হবে।" মিলি ওর হাত ধরে পাশে বসে পড়েছে। রনি একহাতে ওর কাঁধ জড়িয়ে ধরেছে, "তোমার পরীক্ষা চলছিল। কিছুই বলা হয়নি। আর সেদিন আমার কোনো প্ল্যান ছিল না ঐসব কথার। নেমন্তন্নের লিস্ট দেখে মনে হল, বলে ফেললাম। কাকু রেগে যাচ্ছেন দেখে