ঝরাপাতা - 71

  • 291
  • 66

ঝরাপাতা পর্ব - ৭১সবাই মিলিয়ে মিশিয়ে শুয়েছে আজ রাতে। মামীরা দুজন বেড়াতে এলে বরাবর মণিকার ঘরে শোয়, আজও তাই। মামারা একতলাতেই পাশের বাড়তি ঘরে, যেটাকে গেস্টরুম বলে পিউ। আজ অবশ্য পিউ মণিকার ঘরে থাকতে চেয়েছিল। মামীরা বলেছেন, আগামীকাল থেকে তো ওকেই থাকতে হবে। পিউ শুয়েছে দোতলায় ওর ঘরে, টুকাই, সুবর্ণ আর মিলিকে নিয়ে। ওদের ঘরে একটা বাড়তি ডিভান আছে, তাতে সুবর্ণ। দোতলার গেস্টরুমে বনি, সাত্যকি, সৌভিক। রনির ঘরে ভাইয়েরা কেউ যায়নি। রনির মেজাজের ভয়ে নয়, যদি মুখ ফসকে প্ল্যান বেরিয়ে যায়? রনি মাথা ঠান্ডা করতে ব‌ইপত্র খুলেই বসেছিল। মন দিয়ে পড়ে নোট‌ও করছিল। পড়াশোনায় ডুবে গিয়ে বাকি কথা ভুলেই গেছিল। হঠাৎ হুঁশ এল,